×
সদ্য প্রাপ্ত:
গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ
  • প্রকাশিত : ২০২০-১০-২০
  • ৩১০ বার পঠিত

স্বাধীনবাংলা, ডেস্ক নিউজঃ

ইকবাল সোবহান চৌধুরীর নেতৃত্বে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আজ মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ৩টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ সম্পাদক ফোরাম। সংগঠনের আহ্বায়ক রফিকুল ইসলাম রতনসহ অন্যান্য নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে ইকবাল সোবহান চৌধুরী ও সাংবাদিক নাইমুল ইসলাম খান জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা অর্পন করেন। পরে নেতৃবৃন্দদের নিয়ে এক বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।


এসময় ডিবিসি নিউজ চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী উপস্থিত সাংবাদিকদের বলেন, 'দেশের সংবাদপত্র শিল্পের বিরাজমান সংকট উত্তরণে মিডিয়ার বিভিন্ন সমস্যার সমাধানে এবং সাংবাদিকতা পেশার মান সুসংহত করার লক্ষ্য নিয়ে গঠন করা হয়েছে ‘বাংলাদেশ সম্পাদক ফোরাম। নবগঠিত ফোরামের উদ্দেশ্য ও নীতি হবে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে গণমাধ্যমের ভূমিকা সুসংহত করা। তাছাড়া গণমাধ্যমের স্বার্থ সংরক্ষণ, গণতন্ত্র সুরক্ষার জন্য সাংবাদিকতা, তথা মত প্রকাশের স্বাধীনতাকে সমুন্নত রাখতে ও দেশের উন্নয়নের পক্ষে কাজ করবে ফোরাম।' সূত্র: ডিবিসি থেকে নেওয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat