×
সদ্য প্রাপ্ত:
সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ
  • প্রকাশিত : ২০২৫-০১-২২
  • ২০০ বার পঠিত
মুজাহিদ হোসেন, নওগাঁ


নওগাঁর পত্নীতলা উপজেলা বিএনপির দুই নেতার সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।


গত মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নওগাঁ জেলা শাখার অফিসিয়াল প্যাডে নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ স্বাক্ষরিত ওই দুই নেতার নামে প্রেরিত লিখত চিঠির মাধ্যমে এ তথ্য  জানা যায়।   


চিঠিতে উল্লেখ করা হয়  নির্দেশনা অমান্য করে শৃঙ্খলা পরিপন্থী কার্যকালাপের দায়ে ইতিপূর্বে পত্নীতলা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও নজিপুর পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হোসেন ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আবু তাহের চৌধুরীকে সাময়িক বহিস্কার করা হয়েছিল। ভবিষ্যতে এ ধরনের কার্যকলাপে যুক্ত না থাকার শর্তে বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হলো।



এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব   বায়েজিদ হোসেন পলাশ  সত্যতা নিশ্চিত করে বলেন তাদের দুজনের বহিষ্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat