×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৮-২৮
  • ২৪৮ বার পঠিত
আলমগীর কবির, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:

ঢাকায় সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে খুনের শিকার নওগাঁর পত্নীতলা উপজেলার যুবক জাররাফ আহমেদ প্রীতম (২৮) হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে।

শনিবার (২৮ আগস্ট)  দুপুরে নজিপুর বাসস্ট্যান্ড গোল চত্বরে উপজেলার সাধারণ জনগণের উদ্যোগে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন-নজিপুর উচ্চ বিদ্যালয়ের ২০০৯ ব্যাচের সাবেক ছাত্র জেমস, ২০১০ ব্যাচের সাবেক ছাত্র আব্দুল মুত্তালিব, শামিউল ইসলাম ছনি, নজিপুর বাসস্ট্যান্ড কাপড় ব্যবসায়ী আশরাফুল ইসলাম, নজিপুর উচ্চ বিদ্যালয়ের ২০১৬ ব্যাচের সাবেক ছাত্র রাফি, রাকিবুল ইসলাম প্রমুখ।  

নিহত প্রীতমের বন্ধু,  ছোট ভাই ও বড় ভাইয়েররা প্ল্যাকার্ড কার্ড হাতে মানববন্ধনে অংশ নেন। এ সময় বক্তারা নজিপুর উচ্চ বিদ্যালয়ের ২০০৯ ব্যাচের সাবেক ছাত্র প্রীতমের হত্যাকাণ্ডের ২ দিন অতিবাহিত হলেও এখনো কেউ গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। 

প্রসঙ্গত, সোমবার (২৬ আগস্ট) রাতে নজিপুর বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্য রওনা হয় প্রীতম। (২৭ আগস্ট) মঙ্গলবার ভোরবেলা ঢাকায় পৌঁছানোর পর ছিনতাইকারীর কবলে পড়েন ও ছুরিকাহত হন প্রীতম। পরে স্থানীয় এলাকাবাসী মুমূর্ষু অবস্থায় প্রীতমকে জরুরি চিকিৎসার জন্য মেডিকেল হাসপাতালে নেওয়ার পথিমধ্যে সে মারা যান। পত্নীতলা উপজেলার নজিপুর পৌর এলাকার হরিরামপুর (কারিগরি কলেজ) এর বাসিন্দা

নজিপুর সরকারি কলেজ এর সাবেক অধ্যাপক প্রফেসর বদিউল ইসলামের ছেলে।  প্রীতম Senior Software Engineer at Newroz Technologies Limited এ কর্মরত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat