×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৮-২৬
  • ২৬৬ বার পঠিত
মোঃ শরীফ আহমেদ(তাড়াশ)প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে সনাতন ধর্মালম্বীদের যুগবতার ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ২৬ আগস্ট) সকালে উপজেলা পূঁজা উদযাপন প‌রিষ‌দের আয়োজনে রাধা গো‌বিন্দ ম‌ন্দির থে‌কে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ করে। 

পরে গো‌বিন্দ ম‌ন্দিরে পুজা উদযাপন প‌রিষদের ভারপ্রাপ্ত সভাপতি মৃদুল সরকার পলুর সভাপ‌তিত্বে ও সাধারণ সম্পাদক আনন্দ ঘোষের সঞ্চালনয় আলোচনা সভা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট  সমাজসেবক  ও উপজেলা  বিএনপি’র সাবেক সভাপতি মোঃ  খন্দকার সেলিম জাহাঙ্গীর।

আলোচনা সভায় বক্তব্য দেন, তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি স. ম. আফসার আলী, সাধারণ সম্পাদক প্রভাষক মো. আমিনুর রহমান টুটুল, সনাতন সংস্থার সভাপতি তপন কুমার গোস্বামী, উপজেলা আওয়া, লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রজত ঘোষ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুম ফকির, বিশিষ্ট ব্যবসায়ী অশ্বিনী সরকার, উপজেলা যুবদলের সদস্য মোঃ শুকুর মির্জা,  উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য সংস্থার সভাপতি আশুতোষ স্যানাল, সাধারণ সম্পাদক শ্যাম সুন্দর, তাড়াশ পৌর হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য সংস্থার সভাপতি গোপাল সরকার, সাধারণ সম্পাদক সম্পদ গোস্বামী প্রমুখ।

পরে দেশ ও জাতীর মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়। এ ছাড়াও মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে গীতাপাঠ, পুজা অর্চনা অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat