×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-০৮
  • ২৩ বার পঠিত
নরিন জাহান, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ :

নারায়ণগঞ্জের চাষাড়ায় সমবায় মার্কেট ভেঙে সেখানে বহুতল ভবন নির্মাণের উদ্যোগকে কেন্দ্র করে প্রতিবাদ জানিয়েছেন মার্কেটের ব্যবসায়ীরা। প্রস্তাবিত এ উদ্যোগে নিজেদের ব্যবসা, জীবিকা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের দাবি, দীর্ঘদিন ধরে এই মার্কেটকে কেন্দ্র করে তাদের ব্যবসা-বাণিজ্য ও জীবিকা পরিচালিত হয়ে আসছে। তাই মার্কেট ভেঙে নতুন ভবন নির্মাণের যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ব্যবসায়ীদের স্বার্থ, পুনর্বাসন এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

অন্যদিকে, নগরীর উন্নয়ন ও আধুনিকায়নের স্বার্থে বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হলে সেটির পরিকল্পনা, স্বচ্ছতা এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও জনমনে প্রশ্ন তৈরি হওয়া স্বাভাবিক।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্যবসায়ীদের দাবি, তাদের সঙ্গে আলোচনা করে একটি গ্রহণযোগ্য সমাধান নিশ্চিত করা হোক। উন্নয়নের পাশাপাশি ব্যবসায়ীদের জীবিকা ও অধিকার সুরক্ষিত রাখাই এখন বড় চ্যালেঞ্জ।

নগর উন্নয়ন হোক, তবে সেই উন্নয়নে যেন ক্ষতিগ্রস্ত না হয় সাধারণ ব্যবসায়ীদের জীবন-জীবিকা—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat