×
সদ্য প্রাপ্ত:
গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ
  • প্রকাশিত : ২০২৬-১০-২৭
  • ৩৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তাঁর জাপান সফর শেষ করে দেশে প্রত্যাবর্তনের পর এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সরকারের সার্বিক কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্যের কথা জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

নির্বাচন নিয়ে শঙ্কা: নিরপেক্ষ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি জামায়াত জোটের

সম্প্রতি সাংবাদিকদের নিয়ে আইজিপির দেওয়া একটি মন্তব্য এবং বিচারবহির্ভূত হত্যা বা 'ক্রসফায়ার' সংক্রান্ত বক্তব্যকে ঘিরে নানা বিতর্কের সৃষ্টি হয়। এ ঘটনায় সাংবাদিক মহলে তীব্র সমালোচনার পাশাপাশি তাঁর স্বপদে বহাল থাকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে।

প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, আইজিপি তাঁর দেওয়া বক্তব্যের লিখিত ও মৌখিক ব্যাখ্যা প্রদান করেছেন। তাঁর মন্তব্যে যদি ভুল ব্যাখ্যা বা ভুল কোনো বার্তা তৈরি হয়ে থাকে, তবে তা তিনি ইতোমধ্যেই স্পষ্ট করার চেষ্টা করেছেন।

তিনি আরও উল্লেখ করেন, আইজিপির বিষয়ে সরকারের চূড়ান্ত অবস্থান বা পদক্ষেপ কী হবে, সেই সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নিজেই বিবেচনা করবেন। প্রধানমন্ত্রী বর্তমানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সফরে দেশের বাইরে অবস্থান করছেন। সফর সমাপ্ত করে তিনি দেশে ফিরলেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat