×
সদ্য প্রাপ্ত:
নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ
  • প্রকাশিত : ২০২৬-০৯-২৩
  • ২৭ বার পঠিত

স্বাস্থ্যসেবা খাতের শৃঙ্খলা ফেরাতে এবং চিকিৎসাসেবায় অনিয়ম ও কোন্দল রোধে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে দেশের যেকোনো সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে কোনো নতুন বেসরকারি ক্লিনিক, হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টার স্থাপন করা যাবে না। একই সঙ্গে সরকারি হাসপাতালের চিকিৎসকদের ব্যক্তিগত প্র্যাকটিস বা চেম্বার পরিচালনার ক্ষেত্রেও এই সীমার মধ্যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের আশপাশে গড়ে ওঠা অনিবন্ধিত বা অপরিকল্পিত ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের দৌরাত্ম্য কমাতে এবং দালাল চক্রের অপতৎপরতা রোধে এই যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, সরকারি হাসপাতালের কাছাকাছি ক্লিনিক ও চেম্বার থাকার কারণে অনেক সময় চিকিৎসকরা সরকারি দায়িত্বের চেয়ে ব্যক্তিগত প্রতিষ্ঠানে বেশি মনোযোগ দেন—এমন অভিযোগ দীর্ঘদিনের। নতুন এই নির্দেশনা কার্যকর হলে সাধারণ রোগীরা সরকারি হাসপাতালে আরও সহজে ও নির্বিঘ্নে কাঙ্ক্ষিত সেবা পাবেন এবং স্বাস্থ্যসেবায় সুশাসন নিশ্চিত হবে। নির্ধারিত এই নিয়মের ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে স্বাস্থ্য বিভাগ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat