×
সদ্য প্রাপ্ত:
একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৬-০৯-২২
  • ৪৮ বার পঠিত
প্রণয় দাশ গুপ্ত শিমুল । চট্টগ্রাম ব্যুরো

মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। সম্প্রতি ঢাকায় ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে "মানবতার কল্যাণে মহীয়সী নারী মাদার তেরেসা” শীর্ষক আলোচনা সভা শেষে সম্মাননা প্রদান অনুষ্ঠানে একজন পরিচ্ছন্ন ও দক্ষ সরকারী কর্মকর্তার বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পদক ও সনদপত্র প্রদান করা হয়।

মাদার তেরেসা রিসার্চ কাউন্সিল কর্তৃক এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি বীর ‍মুক্তিযোদ্ধা বিচারপতি মীর হাসমত আলী। প্রধান আলোচক ছিলেন রাষ্ট্রীয় একুশে পদক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত এবং বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইবাইস ইউনিভার্সিটির উপাচার্য ও ট্রেজারার প্রফেসর ড. আহসান উল্লাহ, অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, সাবেক অতিরিক্ত সচিব ম্যাজিস্ট্রেট মো. রোকন উদ-দৌলা। এতে সভাপতিত্ব করেন মাদার তেরেসা রিসার্চ কাউন্সিলের উপদেষ্টা এ টি এম মমতাজুল করিম।

উল্লেখ্য যে, মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ডপ্রাপ্ত  আরিফ হোসেন চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার ৬নং বারখাইন ইউনিয়নের  শিলাইগড়া গ্রামের মোহাম্মদ আব্দুল্লাহর পুত্র। তিনি ১৯৯৩ সালে  সরকারি চাকরিতে যোগদান করে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমান তিনি চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া কার্যালয়ে জনসেবার পাশাপাশি তার নিজ এলাকায় জনসেবামূলক কাজে সহযোগিতা করে আসছেন। আরিফ হোসেন মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড পেয়ে কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান এবং মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat