×
সদ্য প্রাপ্ত:
একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৬-১১-০৭
  • ৭ বার পঠিত
বিলাল উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ

 ইউরোপের বিভিন্ন দেশের সুপারমার্কেটগুলোতে সাইবার হামলার ঘটনা ছড়িয়ে পড়েছে। হ্যাকাররা সুপারমার্কেটের ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা নিয়ন্ত্রণব্যবস্থায় অনুপ্রবেশ করে তাপমাত্রা বাড়িয়ে দেওয়ায় বিপুল পরিমাণ খাদ্যপণ্য নষ্ট হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স, এএফপি ও ইউরোনিউজের প্রতিবেদন অনুযায়ী, গত ২ নভেম্বর বেলজিয়াম, সুইডেন, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, এস্তোনিয়া, লুক্সেমবার্গ, ইতালি ও পর্তুগালসহ অন্তত নয়টি ইউরোপীয় দেশে এ ধরনের হামলার ঘটনা ঘটে।

বেলজিয়ামে Carrefour, Delhaize ও Intermarché-সহ বিভিন্ন সুপারমার্কেট ক্ষতিগ্রস্ত হয়েছে। আয়ারল্যান্ডে SuperValu-এর ১৩টি দোকানে এবং সুইডেনের Coop-এর ছয়টি দোকানে সাইবার হামলার প্রভাব পড়েছে বলে জানা গেছে।

হামলাকারীরা দূর থেকে ফ্রিজ ও ফ্রিজারের নিয়ন্ত্রণব্যবস্থায় প্রবেশ করে সেগুলো ডিফ্রস্ট মোডে চালু করে দেয়। ফলে কোনো কোনো স্থানে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। এতে মাছ, মাংস, দুগ্ধজাত পণ্য ও হিমায়িত খাবার নষ্ট হওয়ার আশঙ্কায় অনেক দোকান কর্তৃপক্ষ পণ্য সরিয়ে ফেলতে বাধ্য হয়।

এর আগে গত ১২ অক্টোবর ফ্রান্সের কয়েক শ সুপারমার্কেটেও একই ধরনের সাইবার হামলার ঘটনা ঘটে। তখন Intermarché, Coopérative U-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের খাদ্য সংরক্ষণব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছিল।

এদিকে ইউরোপীয় ইউনিয়নের কৃষি ও খাদ্যবিষয়ক কমিশনার ক্রিস্টোফ হ্যানসেন ঘটনাগুলোকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন। তাঁর মতে, এ ধরনের হামলা ইউরোপের খাদ্য সরবরাহব্যবস্থা এবং ভোক্তাদের আস্থার ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে।

হামলার পেছনে কারা রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কোনো হ্যাকার গোষ্ঠীও এখন পর্যন্ত দায় স্বীকার করেনি। বেলজিয়ামের কর্তৃপক্ষ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, ইন্টারনেটের সঙ্গে যুক্ত পুরোনো সফটওয়্যার ও দুর্বল নিরাপত্তাব্যবস্থার কারণে শিল্পকারখানা এবং সুপারমার্কেটের স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা হ্যাকারদের সহজ লক্ষ্য হয়ে উঠছে।

ইউরোপের খাদ্য সরবরাহব্যবস্থার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে এই ধারাবাহিক সাইবার হামলা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat