×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০২-০৭
  • ১৩৫ বার পঠিত
মো: রিপন মিয়া 
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভা এলাকায় অবস্থিত ট্যালেন্ট প্রি-ক্যাডেট স্কুলে বর্ণিল আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে বিদ্যালয় প্রাঙ্গণে আরব আলী দেওয়ান এর সভাপতিত্বে এ উৎসবের আয়োজন করা হয়।

উৎসবে দেশীয় ঐতিহ্যবাহী বিভিন্ন রকমের পিঠা যেমন ভাপা পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা, দুধ চিতই, নারকেল পিঠাসহ নানা স্বাদের পিঠা প্রদর্শন ও পরিবেশন করা হয়। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, নতুন প্রজন্মের মাঝে গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। এতে শিক্ষার্থীরা যেমন আনন্দ পেয়েছে, তেমনি আমাদের সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ পেয়েছে। 

পিঠা উৎসবে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। গান, কবিতা ও নৃত্যের মাধ্যমে তারা উৎসবকে আরও রঙিন করে তোলে। অভিভাবকরা এমন আয়োজনের প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। সব মিলিয়ে ট্যালেন্ট প্রি-ক্যাডেট স্কুলের পিঠা উৎসবটি এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat