×
সদ্য প্রাপ্ত:
নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ
  • প্রকাশিত : ২০২৬-০২-০৭
  • ১৫৯ বার পঠিত
এম এ হাসান, 
লালমোহন (ভোলা) প্রতিনিধি:

শুক্রবার সকালে ভোলা জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল হালিমের নেতৃত্বে লালমোহন উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে র‍্যালিটি আয়োজন করা হয়। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
র‍্যালিটি লালমোহন সরকারি মডেল হাইস্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। অংশগ্রহণকারীরা শৃঙ্খলার সঙ্গে সারিবদ্ধভাবে র‍্যালিতে অংশ নেন এবং সংগঠনের ব্যানার বহন করেন।
র‍্যালি চলাকালে শিক্ষাবান্ধব পরিবেশ, নৈতিকতা ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ছাত্রসমাজের অধিকার, ন্যায়বিচার ও আদর্শিক শিক্ষার পক্ষে কাজ করে যাচ্ছে।
লালমোহন উপজেলা (উত্তর) ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহমান জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এই র‍্যালির আয়োজন করা হয়। শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
র‍্যালি শেষে নেতাকর্মীরা সংগঠনের আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat