ইমরান মাজহারী, গাজীপুর জেলা প্রতিনিধি:
প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৫-এর ফাইনাল খেলা সোমবার (২২ ডিসেম্বর) বেলা ৩টায় গাজীপুরের হিমারদীঘি মেঘনা মিল সংলগ্ন ব্যাংকের মাঠে অনুষ্ঠিত হয়। গাজীপুর সিটি কর্পোরেশন আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে কোনাবাড়ী জোন ও বাসন জোন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার ও গাজীপুর জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল হাসান, এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহাম্মেদ সুমন, বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির ও সিটি কর্পোরেশনের বিভিন্ন নেতৃবৃন্দ। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ ফাইনাল ম্যাচ ঘিরে স্থানীয় মাঠে দর্শকদের ব্যাপক সাড়া দেখা যায়। খেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় তৈরি হয় উৎসবের আবহ। ধারাভাষ্য করেন এন আই বাবু ও উচমানগনি ৯০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ভাষণ দুই শুন্য গোলে কোনাবাড়ীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন বাসন জোন।
এ জাতীয় আরো খবর..