×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৬-২৪
  • ৪৩৩ বার পঠিত
আব্দুল মতিন নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
“সর্প দংশনে ওঝা নয়, হাসপাতালেই চিকিৎসা হয়”এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিরামপুর, দিনাজপুরের আয়োজনে সর্প দংশন বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৪জুন) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান পারভেজ কবীর।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, ভাইস চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রসুল রাখি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিপুল কুমার চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শাহরিয়ার পারভেজ, ইপিআই মাসুদ রানা, বিরামপুর প্রেসক্লাবের যুগ্ন-আহবায়ক হাফিজ উদ্দিন সরকার, বিরামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আকরাম হোসেন প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রসুল রাখি জানান, 'রাসেলস ভাইপারকে ভয় নয়, সচেতনতার প্রয়োজন। তিনি আরও বলেন, কাউকে রাসেলস ভাইপার বা কোন সর্প দংশন করে তাহলে কোন কবিরাজ কিংবা ওঝার কাছে না গিয়ে অতিদ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসতে হবে। দ্রুত সময়ে এন্টি ভেনম ইনজেকশন দিলে রোগীকে সুস্থ করা সম্ভব।'

এছাড়া অনুষ্ঠানে জনপ্রতিনিধি, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন, গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, স্থানীয় সাংবাদিক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat