×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১২-২১
  • ৮৯ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে ‘ঠাকুর বাড়ীর টেক যুব সমাজ-এর উদ্যোগে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার  সকাল ৮টা থেকে উপজেলার ভুলতা ইউনিয়ন সংলগ্ন ঠাকুর বাড়ীর টেক বালুর মাঠে এই উৎসবমুখর আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মো: আব্বাস উদ্দিন ভূঁইয়া। ঠাকুর বাড়ীর টেক জামে মসজিদের সাধারণ সম্পাদক জনাব মো: সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জনাব মো: সালাউদ্দিন দেওয়ান, রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মো: হাফিজুর রহমান হাফিজ এবং রূপগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব জনাব মো: মাসুম বিল্লাহ।
​এছাড়াও বিশেষ অতিথি হিসেবে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অন্যতম হলেন— মো: নাহিদ ভূঁইয়া, মো: সাইদুর রহমান, মো: সোহেল মিয়া, মো: ইসমাইল প্রধান, মো: মোমেন মিয়া এবং মো: আক্তার হোসেন।
​অনুষ্ঠানে বিশেষ গুরুত্বের সাথে এলাকার তিন জন কৃতি সন্তান ও বীর মুক্তিযোদ্ধাকে সম্মানিত অতিথি হিসেবে বরণ করে নেওয়া হয়। তারা হলেন— বীর মুক্তিযোদ্ধা জনাব মো: আমান উল্লাহ মিয়া, বীর মুক্তিযোদ্ধা জনাব মো: সিরাজ সরদার ভূঁইয়া এবং বীর মুক্তিযোদ্ধা জনাব মো: জাহিদুল হক ভূঁইয়া।
​ বিজয়ের এই মাসে যুব সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে আয়োজিত এই প্রতিযোগিতায় স্থানীয় বিভিন্ন বয়সের মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সমাপনী পর্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে জনাব মো: আব্বাস উদ্দিন ভূঁইয়া বলেন, "বিজয়ের চেতনাকে ধারণ করে যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করতে হবে এবং খেলাধুলার মাধ্যমে নিজেদের সুস্থ রাখতে হবে।
​ঠাকুর বাড়ীর টেক যুব সমাজের পক্ষ থেকে এমন আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat