×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১২-২০
  • ১৩১ বার পঠিত
নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ বলেছেন, বাংলাদেশ বিরোধী দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীদের একাংশ দেশে শান্তি-শৃঙ্খলা কেড়ে নিচ্ছে। ১৯ ডিসেম্বর প্রেরিত এক বিৃতিতে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মুন্নি আলম, যুগ্ম মহাসচিব মনির জামান, ও ওয়াজেদ রানা উপরোক্ত কথা বলেন। বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, প্রথম আলো-ডেইলি স্টার-ছায়ানটে অগ্নিসংযোগ-ভাঙচুর লুটপাট, সাংবাদিক নূরুল কবীরের উপর হামলা, খুলনায় প্রেস ক্লাবের সভাপতিকে গুলি করে হত্যা এবং ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগে পিটিয়ে হত্যা করে হিন্দু যুবকের লাশে অগ্নি সংযোগের ঘটনায় তীব্র নিন্দা এবং সুষ্ঠু তদন্তের পাশাপাশি জড়িতদের গ্রেফতার ও বিচারের মাধ্যমে মানুষকে স্বস্থিতে থাকবার-বাঁচবার গ্যারান্টি দিন।  

নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ আরো বলেন, ৫ আগস্টের আগেও ক্ষমতালিপ্সুরা রাজনীতির নামে অপরাজনীতি করেছে, এখানো করছে। শুধু তা-ই নয়; অসভ্য-বর্বরদেরকে ৫ আগস্টের চেয়েও ভয়ংকরভাবে পরাজিত করবে বাংলাদেশ ও বাংলাদেশের সাধারণ মানুষ। যারা রাজনীতির নামে অপরাজনীতি-দুর্নীতি-সন্ত্রাস চায় না বলেই অতিতের ফ্যাসিস্টদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলো। একইভাবে যদি দেশকে অস্থিতিশীল করে কোনো গোষ্ঠি ফায়দা হাসিল করতে চায়, তাহলে তার দাঁত ভাঙ্গা জবাব বাংলাদেশের সাহসী জনতা আবারো দেবে।
   -----------------------
 (হালিমা খাতুন)
সদস্য, মিডিয়া সেল
নতুনধারা বাংলাদেশ এনডিবি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat