×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৪-০৬-২৬
  • ২৬৪ বার পঠিত
মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ, মির্জাগঞ্জ:
পটুয়াখালীর মির্জাগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

২৬ জুন,বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ কমপ্লেক্সের সম্প্রসারিত প্রশাসনিক ভবন এর কনফারেন্স রুমে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় এ প্রশিক্ষণ কর্মশালা চলে। সহযোগিতায় ছিল জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। 

সভা ও কর্মশালার আয়োজন করা হয় উপজেলা প্রশাসন কর্তৃক এবং সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম। 

বিশেষভাবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আব্দুল হাই,থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান, উপজেলা আ'লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন মৃধা,উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুল ইসলাম ও উপজেলার অন্তর্গত সকল ইউনিয়নের চেয়ারম্যান সহ অনেকে।

প্রতিপাদ্য বিষয় ছিল তামাক ও ধূমপানের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা।  ব্যক্তি থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে উপস্থিত অতিথিবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪০ সালের ভিতরে ধুমপান মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় সকলকে একযোগে কাজ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat