×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১২-১৪
  • ১৬৬ বার পঠিত
চট্টগ্রাম প্রতিনিধি

মহান বিজয় দিবস–২০২৫ উদযাপনের অংশ হিসেবে জেলা প্রশাসন, চট্টগ্রাম-এর উদ্যোগে নগরীর প্রাণকেন্দ্র সিআরবিতে তিন দিনব্যাপী বিজয় মেলা–২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

আজ বেলা ১২টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার জনাব ড. মোঃ জিয়াউদ্দিন। চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার জনাব হুমায়ুন কবির এবং চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. নাজির আহমেদ খাঁন।

উদ্বোধনী অনুষ্ঠানে বেলুন ও পায়রা উড়িয়ে বিজয় মেলার শুভ সূচনা করা হয়। পরে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

বাঙালি জাতির গৌরবোজ্জ্বল বিজয়ের এই মাসকে ঘিরে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে সাজানো বিজয় মেলায় মোট ৩২টি স্টলে প্রদর্শিত হচ্ছে নান্দনিক চারু ও কারুশিল্প, চট্টগ্রামের স্থানীয়ভাবে উৎপাদিত রকমারি শিল্পপণ্য এবং ঐতিহ্যবাহী কুটির শিল্পের নানা সামগ্রী।

মেলা প্রাঙ্গণে মুক্তিযুদ্ধের চেতনা, বাঙালির ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতে বিভিন্ন প্রদর্শনী ও আয়োজন রাখা হয়েছে। আয়োজকরা আশা প্রকাশ করেন, বিজয় মেলা–২০২৫ নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat