×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১২-১৩
  • ১৬৯ বার পঠিত
স্টাফ রিপোর্টার হাবিবুল্লাহ মীর

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ১৩ ডিসেম্বর শনিবার রূপগঞ্জ মুক্ত দিবস উদ্যাপন করা হয়েছে। কমূসূচির মধ্যে ছিলো জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, স্মৃতিচারণ ও আলোচনা সভা। রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার(ভূমি) ফরিদ আল সোহান, রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শাহজাদা ভুঁইয়া, যুগ্ম আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা চান মিয়া, বীরমুক্তিযোদ্ধা গোলাম কাদের, বীরমুক্তিযোদ্ধা সোনামিয়া, বীরমুক্তিযোদ্ধা ফজলুল করিম, বীরমুক্তিযোদ্ধা আলাউদ্দিন ভুঁইয়া ও বীরমুক্তিযোদ্ধা জিয়াউল হক প্রমুখ।
পরে বাদ্যযন্ত্রের তালে তালে শোভাযাত্রা নিয়ে তাঁরা উপজেলা কমপ্লেক্সের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 
উল্লেখ্য ১৯৭১ সালের ১৩ ডিসেম্বর রাজধানী ঢাকার উপকন্ঠ রূপগঞ্জ হানাদার মুক্ত হয়। এ দিন মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর তুমুল প্রতিরোধের মুখে পাকহানাদার বাহিনী এক রক্তক্ষয়ী যুদ্ধের পর রূপগঞ্জ ছেড়ে পার্শ্ববর্তী কুমিল্লা জেলা ও ঢাকার অভিমুখে পালিয়ে যায়। ফলে হানাদার মুক্ত হয় রূপগঞ্জ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat