×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১২-১১
  • ১০২ বার পঠিত
মিজানুর রহমান, স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ মানবাধিকার কমিশন (BHRC) গাজীপুর দক্ষিণ আঞ্চলিক শাখার উদ্যোগে (১০ ডিসেম্বর)  বুধবার টঙ্গী প্রেসক্লাবে যথাযোগ্য মর্যাদায় ৭৭তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন করা হয়। মানবাধিকার, ন্যায়বিচার এবং মানুষের মৌলিক অধিকার রক্ষার প্রত্যয়ে আয়োজিত অনুষ্ঠানে গাজীপুর দক্ষিণ আঞ্চলিক শাখাসহ বিভিন্ন স্তরের মানবাধিকারকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর দক্ষিণ আঞ্চলিক শাখার সম্মানিত সভাপতি জনাব মেরাজ উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের গাজীপুর দক্ষিণ আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক ও সেক্রেটারি জনাব নাজমুল বারী চৌধুরী। পাশাপাশি উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী আনিসুল ইসলাম জীবন, মোঃ কবির হোসেন, মোহাম্মদ বশির উদ্দিন, মোহাম্মদ মাহবুব আলম, নিজাম উদ্দিন, মোঃ মনির হোসেন, মোঃ রনি খানসহ আরও অনেক মানবাধিকার কর্মী।

উক্ত অনুষ্ঠানে বক্তারা টঙ্গীর সাম্প্রতিক আইনশৃঙ্খলার চরম অবনতির বিষয়টি তুলে ধরে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা জানান, টঙ্গীতে প্রতিনিয়ত ছিনতাই, চুরি, অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে, যা জনজীবনকে চরমভাবে ব্যাহত করছে এবং সাধারণ মানুষকে নিরাপত্তাহীনতায় ফেলছে।

মাননীয় সাধারণ সম্পাদক নাজমুল বারী চৌধুরী বলেন, টঙ্গী ফ্লাইওভারের উঠানামা পথ বন্ধ করে দেওয়াতে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “রাস্তা বন্ধ করে নিরাপত্তা দেওয়া যায় না; বরং আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম উন্নত করা জরুরি।” তিনি নিয়মিত টহল, সিসিটিভি স্থাপন এবং অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান।

মাননীয় সভাপতি জনাব মেরাজ উদ্দিন টঙ্গীর অপরাধ প্রবণতা বৃদ্ধিতে তীব্র উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “চুরি, ছিনতাই ও অপকর্ম দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। যদি আগামী এক সপ্তাহের মধ্যে টঙ্গীর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত না হয়, তবে আমরা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবো।” তিনি প্রশাসনের প্রতি আহবান জানান, দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে।

সম্মেলনে আরও বলা হয়, মানবাধিকার রক্ষা শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ থাকা উচিত নয়। বাস্তবে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন, ন্যায়বিচার নিশ্চিত করা এবং সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করা রাষ্ট্র ও প্রশাসনের মৌলিক দায়িত্ব। বক্তারা মানবাধিকার কর্মীদের সাথে নিয়ে যৌথভাবে টঙ্গীর আইনশৃঙ্খলা উন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে সকল মানবাধিকার কর্মী টঙ্গীর মানুষের নিরাপত্তা, অধিকার রক্ষা এবং অপরাধ দমনে একযোগে কাজ করার প্রতিজ্ঞা ব্যক্ত করেন। মানবতার কল্যাণ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠাই হোক আমাদের লক্ষ্য—এই প্রতিজ্ঞার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat