×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৮-২৮
  • ২৭৯ বার পঠিত
মোঃ শফিকুল ইসলাম, গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টার সময় উপজেলার কাওরাইদ ইউনিয়নের বলদীঘাট বাজারে কাওরাইদ ইউনিয়ন বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে এক বিশাল বিক্ষোভ মিছিলের মাধ্যমে বলদীঘাট বাজার পদক্ষিন করেন নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল শেষে বলদীঘাট বাজার মন্ডল মার্কেটের সামনে সকল নেতাকর্মী একত্রিত হয়ে  সমাবেশ করেন তারা । কাওরাইদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন আতাব এর সভাপতিত্বে এবং কাওরাইদ ইউনিয়ন ওলামাদলের সভাপতি হাফেজ মোঃ মোমেন মিয়ার  সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কাওরাইদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাব উদ্দীন বিএসসি, বলদীঘাট জেএম সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক সিরাজুল হক মাস্টার, উপজেলা সাবেক ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক,আফজাল মন্ডল,কাওরাইদ ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি আসাদুজ্জামান মাসুদ,কাওরাইদ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শামসুল হক মন্ডল, কাওরাইদ ইউনিয়ন যুব দলের যুগ্ম সম্পাদক সাজ্জাদ সহিদ, বিএনপ নেতা কামরুজ্জামান মন্ডল,জাকির হোসেন খোকা,ডাঃ এম এইচ ফিরোজ। 

এসময় আরও উপস্থিত ছিলেন আলতাফ মন্ডল, রফিকুল ইসলাম মন্ডল, আশরাফুল হক ঢালী, রাশেদ মোড়ল, শরীফ মন্ডল, মাসুম শেখ ,মাসুদ আলম,সুজন,ইলিয়াস,রাতুল সহ যুবদল, ছাত্র দল,শ্রমিক দল,সেচ্ছাসেবকদল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

এসময় নেতারা তাদের বক্তব্যে বলেন, সৈরাচারি হাসিনা ১৫ বছর ক্ষমতায় থেকে দেশের মানুষের বাকশক্তি কেড়ে নিয়েছে সাধারণ জনগন তাদের অধিকার হারিয়েছে। দেশের সম্পদ বিদেশে পাচার করেছে। হাজার হাজার নিরিহ মানুষকে হত্যা করেছে। সৈরাচারী হাসিনাকে দেশে এনে জনগনের সামনে বিচার করতে হবে। এসময় দলের নির্যাতিত কর্মীদের বিভিন্ন ভাবে হয়রানি করা সহ বলদীঘাট জে এম সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামকে মিথ্যা অপবাদ ও বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার কারণে স্কুল থেকে বের করে দেওয়ার কথা বলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat