×
সদ্য প্রাপ্ত:
নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ
  • প্রকাশিত : ২০২৫-১২-০৬
  • ১৫২ বার পঠিত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গতরাতে অনুষ্ঠিত হয়েছে ফিফা বিশ্বকাপের ড্র। সেই আয়োজনে ফিফা শান্তি পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। নতুন করে এই পুরস্কারটি চালু করেছে ফিফা।

এমন কিছু হতে যাচ্ছে তার সম্ভাবনা অনেকদিন ধরেই ছিল। অবশেষে তা সত্যি হলো ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে। এই পুরস্কার পেয়ে ধন্যবাদ জানিয়েছেন ফিফাকে। তিনি বলেন, ‘এটি আমার জীবনের অন্যতম সেরা সম্মাননা।’

ফিফা আগেই জানিয়েছিল, ফুটবল বিশ্বজুড়ে শান্তি ও একতার প্রতীক, আর মানুষের মধ্যে সম্প্রীতি গড়ে তুলতে যারা ভূমিকা রাখেন, তাদেরই সম্মান জানাতে এই উদ্যোগ। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘পৃথিবী যখন নানা অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে, তখন মানুষকে আরও কাছে টেনে আনতে যারা কাজ করছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

পুরস্কার প্রদানের মঞ্চে ট্রাম্পকে ইনফান্তিনো বলেন, ‘এটা তোমার পুরস্কার, এটা তোমার শান্তি পুরস্কার।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat