×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৫-১২-০৪
  • ২৪৫ বার পঠিত
প্রতিবেদক: তানভীর আহমেদ শাহিন

হিমালয়, যার শুভ্রতার শিখর আকাশকে স্পর্শ করে আর রচিত হয় এক পরাবাস্তবিক আবহ, যেখানে শিল্প তার সীমানা ছাড়িয়ে আকাশ ছুঁয়ে যায়।   সম্প্রতি এমনি এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নেপালে অনুষ্ঠিত হয়ে গেলো শিল্প উৎসব 'ড্রিমস্কেপ নেপাল ২০২৫' । যার প্রতিপাদ্য ছিলো,  'শিল্প যেখানে আকাশ ছুঁয়ে যায়'। বাংলাদেশ, নেপাল, ভারত ও মরিশাস এর এক ঝাঁক নবীন-প্রবীণ চিত্রশিল্পী ও ভাস্করের পদচারণা-শিল্পচর্চা আর শিল্প আড্ডায় সত্যিই শিল্প যেন নেপালের আকাশ ছুঁয়েছিল! গত ৪ নভেম্বর কাঠমুন্ডুস্থ নেপাল আর্ট কাউন্সিলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৩ দিনের চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয় এবং ৬ নভেম্বর চিত্রাঙ্কন, ভাস্কর্য, সঙ্গীত, লাইভ পারফরমেন্স এবং সাংস্কৃতিক সংলাপসহ  নানান  জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই বিশাল কর্মযজ্ঞের সমাপনী পর্দা অবনমিত হয়।  

প্রদর্শনীতে বাংলাদেশ, নেপাল, ভারত ও মরিশাসের সর্বমোট ১০০ জন শিল্পী অংশগ্রহণ করেছেন। এটি কেবল একটি শিল্প আয়োজনই নয়,বরং  বাংলাদেশ, নেপাল, ভারত এবং মরিশাসের এক ঝাঁক শিল্পীর একাত্ম হওয়া প্রাণের স্পন্ধন। 
উল্লেখ্য, বাংলাদেশের শিল্পীদের প্লাটফর্ম 'জোবরা দি আর্ট ভিলেজ' এবং 'ডট টু লাইন' এর যৌথ উদ্যোগের পাশাপাশি নেপালের আকার ডেকোর গ্যালারীর আয়োজনে এই চিত্র প্রদর্শনী ও আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়। বাংলাদেশ থেকে ১৫ জন চিত্রশিল্পী এবং ২ জন সঙ্গীত শিল্পীসহ সর্বমোট ১৭ জনের একটি দল এই আয়োজনে অংশগ্রহণ করেন। তৌহিদ শিমুল, ( প্রেসিডেন্ট, জোবরা দি আর্ট ভিলেজ ), রুবিনা নার্গিস (পরিচালক, ডট টু লাইন) সহ  অংশগ্রহণকারী সকল শিল্পী মনে করেন, শিল্প-সংস্কৃতির আদান প্রদানের নিয়মিত এই আয়োজনগুলো সরকারি উদ্যোগে অনুষ্ঠিত হলে কিংবা আয়োজকগণ সরকারি পৃষ্ঠপোষকতা পেলে দেশের শিল্প-সংস্কৃতির অধিকতর উত্তরণ ঘটবে, শিল্পী সমাজ সমৃদ্ধ হবে। নেপালের আয়োজক প্রতিষ্ঠান আকার ডেকোর গ্যালারীর স্বত্বাধিকারী, সংগঠক প্রভাত শ্রেষ্ঠ'র মতে বাংলাদেশ থেকে সরকারি উদ্যোগে যে কোনো আয়োজনে নেপালী  শিল্পীরা অংশগ্রহণ করতে প্রস্তুত। উল্লেখিত তিন প্রতিনিধিসহ অন্যান্য বাংলাদেশী শিল্পীবৃন্দ নেপালস্থ  বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মোঃ শফিকুর রহমান এর সহিত একটি সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে তাঁরা পরবর্তী কর্মপরিকল্পনা ও সরকারের নিকট হতে কাঙ্খিত সহযোগীতা-সমর্থন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় সমূহ সম্ভাবনা সম্পর্কে আলোচনা করেন। 

 'ড্রিমস্কেপ নেপাল ২০২৫' শিরোনামের এই আয়োজনে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেন চিত্রশিল্পী তৌহিদ শিমুল, রুবিনা নার্গিস, হারুন অর রশিদ টুটুল, রত্নেশ্বর, ময়েজ উদ্দিন, শামিনা এনাম পলি, নাসরিন নীলা, রোকসানা সুলতানা, নয়ন দে, নাজিম উদ্দিন, ঝলক সাহা, সাঈদ খন্দকারসহ অন্যান্য শিল্পীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat