×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১২-০৮
  • ২৪৯ বার পঠিত
মোঃ মাহতাব হাওলাদার, কলাপাড়া প্রতিনিধি:
পটুয়াখালীর মহিপুরে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদককারবারীকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ। শুক্রবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে আটটায় দিকে মহিপুর থানা এলাকার ২নং ওয়ার্ডের পুরান মহিপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, শাকিব আল ইমরান ওরফে হাত কাটা ইমরান (২৬), আসাব (৩০), সিহাব (২৮)। তারা সকলেই কলাপাড়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। এরা মহিপুর এলাকায় মাদকের মূল হোতা হিসেবে পরিচিত।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মাদকের বিশেষ অভিযান পরিচালনা কালে পুরান মহিপুর এলাকার মশিউর রহমানের নিজ বসত বাড়ির আঙ্গিনা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় মশিউর রহমান নামের অপর এক মাদককারবারী জানালার দিয়ে পালিয়ে যায়। তারা উভয়ই একাধিক মাদক মামলার আসামি। এসময় তাদের কাছ থেকে ২৫০ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তরিকুল ইসলাম বলেন, তারা উভয়ই একাধিক মাদক মামলার আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। সকালে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

মাদক নির্মূলে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat