×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১১-২৫
  • ১৯৮ বার পঠিত
শাহিদুল ইসলাম 
কালিয়াকৈর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের মোথাজুরী এলাকায় সজিব তার মায়ে কবর খুঁড়ে  লাশ তুলে যরে নিয়ে মশারির টানিয়ে লেপ কাঁথা দিয়ে ঢেকে রাখেন।

 সোমবার লাশটি উদ্ধার করে পুনরায় দাফন করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্র জানায়, উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের মুথাজুরী এলাকার আনতাজ আলীর স্ত্রী খোদেজা গত শনিবার গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। ময়নাতদন্ত শেষে রোববার সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

কিন্তু রাতের কোনো একসময় সজিব গোপনে কবর খুঁড়ে লাশ তুলে ঘরে নিয়ে আসে। পরে মশারি টানিয়ে লেপ–কাঁথা দিয়ে ঢেকে রাখে মায়ের লাশ। সোমবার সকালে কবরস্থান কবর খোলা দেখে এলাকাবাসী থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে স্থানীয়দের সহযোগিতায় সজিবের ঘর থেকে লেপ–কাঁথায় মোড়ানো লাশটি উদ্ধার করে।

এর আগের রাতে সজিব তার মামা আব্দুল মান্নান মিয়াকে ফোন দিয়ে ‘মাকে কেন দাফন করা হলো’-এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। দাফনকাজে অংশ নেয়া স্বজনদের প্রাণনাশের হুমকি দেন সজিব।

ঘটনা জানাজানি হলে লোকজন ভিড় করে লাশ দেখতে। মামা আব্দুল মান্নান মিয়া বলেন, নেশাসক্ত সজিব আমাকে ফোন করে বলে মাকে কেন মাটি দিলেন। সে আমাকে খুন করার হুমকিও দিয়েছে। আমরা চরম আতঙ্কে আছি।

কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সুরুজ জামান বলেন, ঘটনাটি অস্বাভাবিক ও মর্মান্তিক। স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে ওই কবরেই পুনরায় দাফন করা হয়েছে।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat