×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৪-১২-০৪
  • ১৯৪ বার পঠিত
মাসুদ রানা, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের-৩ (সোনারগাঁও) আসনের প্রয়াত সাবেক মন্ত্রী ও কৃষক শ্রমিক পার্টির প্রেসিডেন্ট এ এস এম সোলায়মানের ২৭ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চর চেঙ্গাকান্দি গ্রামের নিজ বাড়িতে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও মাহফিল অনুষ্ঠানে দোয়া পাঠ করেন, মুফতি এইচ এম কাউছার বাঙ্গালি।


এ সময় উপস্থিত ছিলেন, প্রয়াত এ এস এম সোলায়মানের ছোট কন্যা কৃষক শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা রত্না, বাগিনা ব্যবসায়ি সাহিদ হোসেন, মাওলানা আবুবকর সিদ্দিক, মাওলানা সিহাব হাসান রূহানী, মুফতি আব্দুল্লাহ আল মামুন, ব্যবসায়ী ও সমাজ সেবক মনির হোসেন, সমাজ সেবক হাজী মোঃ আলমচান, বীর মুক্তিযোদ্ধা ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফজলুল হক, আলমাছ মোল্লা, আলী হোসেন, আব্দুল হক, পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি কারিমিয়া মুজাহিদিয়া কওমিয়া মাদ্রাসা ও লিল্লাহবোর্ডিং এর মোহতামিম ও মাদ্রাসার ছাত্রবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। 


দোয়ার আয়োজন করেন, প্রয়াত এ এস এম সোলায়মানের ছোট কন্যা কৃষক শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা রত্না।


উল্লেখ্য, প্রয়াত সাবেক মন্ত্রী এ এস এম সোলায়মান গত ১৯৯৭ সালের এই দিনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৭ বছর। তিনি মৃত্যুকালে ২ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহি রেখেগেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat