×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১২-১৮
  • ১৬৫ বার পঠিত

ডেস্ক নিউজ

ফেনী সদর উপজেলার শর্শদি বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে ঘটা এ ঘটনায় ব্যাংকের তিনটি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে গেছে।

তবে আগুনে ব্যাংকের কোনো নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়নি। এসময় ব্যাংকের ওপরের তলায় থাকা কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। তবে কে বা কারা ব্যাংকে অগ্নিসংযোগ করেছে সেই বিষয়ে এখনও কিছু জানাতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

ব্যাংক ম্যানেজার মনিরুজ্জামান জানান, দুর্বৃত্তদের দেয়া আগুনে কর্মকর্তা কর্মচারীদের তিনটি মোটরসাইকেল পুড়ে গেছে। তবে কোনো নথিপত্রের ক্ষয়ক্ষতি হয়নি। 

ফেনী মডেল থানার পরিদর্শক সজল কান্তি দাস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। কী কারণে আগুন দিয়েছে সে বিষয়টি এখনো জানা যায়নি। তবে চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat