×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১১-১৯
  • ১৯৩ বার পঠিত
মোঃ নাজমুল হুদা, বান্দরবানঃ

বান্দরবানের আলীকদম টু থানচি সড়কের ২১ কিলো এলাকার হাতের ডানে তিন্দু সড়কের মধ্যবর্তী স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় মোঃ বাবুল (৩৩) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। আহত বাবুল আলীকদম সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড উত্তর আমতলীপাড়ার মোহাম্মদ আইয়ুব সর্দারের ছেলে।

সূত্রে জানা গেছে, বুধবার ১৯ নভেম্বর দুপুর ২টা ৪০ মিনিটের দিকে নিজ মোটরসাইকেলযোগে তিন্দুর উদ্দেশ্যে যাওয়ার পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গেলে তিনি গুরুতর জখম হন। দুর্ঘটনায় তার বাম পায়ের গোড়ালির উপরের অংশের হাড় ভেঙে যায়।

পরে স্থানীয়দের সহায়তায় তাকে আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতলে রেফার করেন।

ঘটনার সময় তিনি একাই মোটরসাইকেল চালাচ্ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। দুর্ঘটনার পর পরই কিছু সময়ের জন্য ঐ এলাকায় আতঙ্কের সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

সড়কটির দুর্গম অবস্থা ও বাঁক বেশি হওয়ায় এ অঞ্চলে প্রায়ই মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat