×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১১-১৭
  • ১১০ বার পঠিত
সালাউদ্দিন রানা
কোম্পানীগঞ্জ,সিলেট


বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহস্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও সিলেট-৪ গোয়াইনঘাট,জৈন্তাপুর,কোম্পানীগঞ্জ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সামসুজ্জামান জামান বলেছেন, স্বৈরশাসকের ১৭ বছরের দুঃশাসনের অবসান ঘটেছে। আজ খুনি হাসিনার ফাঁসির রায় ঘোষণা হয়েছে—এ রায়ে দেশবাসী সন্তুষ্ট। তবে জনগণ এখন রায়ের কার্যকারিতা প্রত্যাশা করছে।

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।

জামান বলেন, “ফ্যাসিস্ট দোসররা আগুন সন্ত্রাস চালাতে পারে। কিন্তু জাতীয়তাবাদী শক্তি রাজপথে প্রস্তুত—শহীদ জিয়া ও খালেদা জিয়ার সৈনিকরা দেশের জানমাল রক্ষায় অঙ্গীকারবদ্ধ।”

তিনি আরও বলেন, “প্রিয় কোম্পানীগঞ্জবাসী আজ আমরা এক নতুন দিনের স্বপ্ন দেখি ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা’। দীর্ঘ ফ্যাসিস্ট দুঃশাসনের অন্ধকার থেকে বাংলাদেশকে বের করে আনতে তারেক রহমান আমাদের নতুন স্বপ্ন, ন্যায়, সুশাসন ও সমৃদ্ধির পথ দেখিয়েছেন। শীতের পর যেমন বসন্ত আসে, তেমনই বাংলাদেশেরও বসন্ত আসবে ইনশাআল্লাহ।”

৩১ দফা রূপরেখার গুরুত্ব তুলে ধরে জামান বলেন, এতে রয়েছে,ন্যায়বিচার ও জবাবদিহিতা,দুর্নীতিমুক্ত প্রশাসন,তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল,ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা,কৃষক,শ্রমিকের অধিকার,শিক্ষা ও স্বাস্থ্য খাতের সংস্কার,নাগরিক নিরাপত্তা,তরুণদের কর্মসংস্থান

তিনি বলেন, “স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন সাহস, ঐক্য ও অধ্যবসায়। তাই আমাদের লড়তে হবে, জিততে হবে দেশের গণতন্ত্র ও মর্যাদা পুনরুদ্ধারের এই যাত্রায় আমরা জয়ী হবো।”

লিফলেট বিতরণ শেষে সামসুজ্জামান জামান কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক আহ্বায়ক মরহুম মো. সুজন মিয়ার কবর জিয়ারত করেন। পরে তিনি কোম্পানীগঞ্জ উপজেলার হাসপাতাল ঘুরে বিভিন্ন সেবা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং কর্তব্যরত মানুষের খোঁজখবর নেন।

পরে টুকেরবাজার এলাকায় এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি শেখ হাসিনার ফাঁসির রায়ের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন।

এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat