সোমবার (১৭ নভেম্বর) দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।
রায়ের খবর প্রকাশ হতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে উল্লাস প্রকাশ করেন সাধারণ জনতা। এ সময় 'এ মুহূর্তে খবর এলো, শেখ হাসিনার ফাঁসি হলো', 'দড়ি লাগলে দড়ি নে, শেখ হাসিনার ফাঁসি দে'- স্লোগান দিতে থাকেন জনতা।
এ সময় সতর্ক অবস্থানে দেখা গেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের।