×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১১-১৩
  • ১৮৪ বার পঠিত
মিজানুর রহমান মিজান, স্টাফ রিপোর্টারঃ


টঙ্গীতে যুবদলের উদ্যোগে লকডাউনের প্রতিবাদে রাস্তায় মহড়া
অলিদুর রহমান অলি:
গাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগের ঘোষিত ‘তথাকথিত লকডাউন’এর প্রতিবাদে ও গণতান্ত্রিক চলাচলে বাধা সৃষ্টির বিরুদ্ধে আজ বৃহস্পতিবার সকাল থেকে যুবদলের উদ্যোগে শান্তিপূর্ণ রাস্তায় মহড়া অনুষ্ঠিত হয়েছে।টঙ্গীর পাগাড় এলাকা থেকে শুরু হয়ে টঙ্গী বাজার হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে সাহারা মার্কেট এলাকায় অবস্থান করেন নেতাকর্মীরা।
মিছিলের নেতৃত্ব দেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মণ্ডল। এসময় স্থানীয় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।অংশগ্রহণকারীরা বলেন, জনগণের স্বাভাবিক জীবনযাত্রা স্থবির করে রাজনৈতিক উদ্দেশ্যে লকডাউন চাপিয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাদের দাবি, এই লকডাউন সরকারের ভয় এবং গণআন্দোলন দমনের কৌশল মাত্র।যুবদল নেতা নাজমুল হোসেন মণ্ডল বলেন, আমরা তথাকথিত লকডাউনের প্রতিবাদে শান্তিপূর্ণভাবে রাস্তায় মহড়া ও অবস্থান কর্মসূচি পালন করছি। আমাদের লক্ষ্য কোনো অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা সৃষ্টি নয়, বরং সাধারণ মানুষ যেন দুর্ভোগে না পড়ে, তা নিশ্চিত করা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat