×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১১-১৩
  • ১৭০ বার পঠিত
জবি প্রতিনিধি :

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) একমাত্র ছাত্রী হল বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

আজ বুধবার (১২ নভেম্বর) রাতে ছাত্রদলের এ উদ্যোগের অংশ হিসেবে হলটিতে ৪টি বুকসেল্ফ, বিসিএস প্রস্তুতির জন্য পাঁচ সেট বই, ইসলামিক বই, ৫০০ প্লেট, ৫০০ মগ, নামাজের ম্যাট, ডাস্টবিন, ১২০০টি স্যানিটারি ন্যাপকিন, পঞ্চম তলার জন্য পর্দা ও পাইপ, এবং একটি ফার্স্ট এইড বক্স উপহার দেয় সংগঠনটি।
মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ উপহার প্রদান করা হয়।

এ সময় জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে থাকতে চাই। এই উদ্যোগের মাধ্যমে আমরা তাদের দৈনন্দিন প্রয়োজনীয় কিছু চাহিদা পূরণের চেষ্টা করেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল বিশ্বাস করে শিক্ষার্থী ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই প্রকৃত রাজনীতি।”
অনুষ্ঠানে ছাত্রদলের অন্যান্য নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।

সদস্য সচিব সামসুল আরেফিন বলেন, “ছাত্রদল সব সময় শিক্ষার্থীদের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি তাদের একটু সহযোগিতা করার জন্য। শিক্ষার্থীরা আমাদের উপহার সাদরে গ্রহণ করেছেন এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat