×
সদ্য প্রাপ্ত:
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০২-০৯
  • ২০১ বার পঠিত
কবির হোসেন স্টাফ রিপোর্টার 
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ভারতীয় আগ্রাসনবিরোধী সমাবেশ ও সামাজিক জেয়াফত অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের সামনে থেকে লংমার্চ শুরু হয়ে শিবগঞ্জ পাইলিং মোড়ে আমবাগানে সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন, বাংলাদেশের জনগণ সংগঠনের মুখপাত্র আবু মোস্তাফিজ, আমজনতার নেতা মাসুদ জাকারিয়া, শহিদুল হক মিন্টু, তারেক রহমান, কর্ণেল অবসরপ্রাপ্ত মিয়া মশিউজ্জামান, হেফাজতের রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুফতি আতিকুর রহমান, প্রচার সম্পাদক নাইমুল হাসান ও হেফাজতের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা সাংগঠনিক সম্পাদক হাসান মোহাম্মদ ইসহাক প্রমুখ। 

সমাবেশে বক্তারা বলেন, কাঁটাতারে ঝুলন্ত শুধু ফেলানীর লাশের ছবি নয়, এই ছবি যেন কাঁটাতারে বিদ্ধ বাংলাদেশের সার্বভৌমত্ব। বিগত ১৫ বছরে আওয়ামী লীগের নতজানু পররাষ্ট্রনীতির ফল ফেলানীসহ অসংখ্য ভাইবোন বিএসএফের হাতে হত্যাকান্ডের শিকার হয়েছেন। তাই নতজানু পররাষ্ট্রনীতি ও রাজনীতিকদের ভারত তোষণনীতির বিরুদ্ধে আমাদের এই লংমার্চ তীব্র ধিক্কারের। বক্তারা আরো বলেন, ফারাক্কা বাঁধ দিয়ে ভারত আমাদেরকে পানির ন্যায্য প্রাপ্য থেকেও বঞ্চিত করেছে। এভাবে আর চলতে দেয়া হবে না। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দেশের মানুষ এখন সোচ্চার হয়েছে। আগামী দিনে ভারতীয় যেকোনো আগ্রাসন প্রতিরোধ করা হবে। এর আগে ‘ভারতীয় আগ্রাসন রুখে দেবে জনগণ’ ও ‘মোদি মোদি মোদি লাল গরু জবাই কর’ শ্লোগানে শ্লোগানে মুখরিত হয় রাজপথ। 

পরে শিবগঞ্জ পাইলিং মোড়ে আমবাগানে গরু ভোজের আয়োজন করা হয়। এর আগে সকালে লংমার্চের কয়েকটি গাড়ির বহর চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সরকারি মডেল হাই স্কুল মাঠে পৌঁছায়। এর আগে রাতে ফেলানীসহ সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় ও ফারাক্কার পানির ন্যায্য হিস্যার দাবিতে ঢাকা থেকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে লংমার্চ শুরু করে বাংলাদেশের জনগণ নামে একটি সংগঠন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat