×
সদ্য প্রাপ্ত:
নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ
  • প্রকাশিত : ২০২৫-১১-১২
  • ২৮৮ বার পঠিত
রনি .ময়মনসিংহ জেলা প্রতিনিধি: 


ময়মনসিংহ নগরীর ট্রিপল থ্রী রেস্টুরেন্টে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও ধানের শীষের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, যুগ্ম আহবায়ক শরীফ আবেদীন জায়েদী, সদস্য রাতুল সরকারসহ দলের অন্যান্য নেতাকর্মী এবং ময়মনসিংহের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

সভায় ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, “বিএনপি জনগণের দল, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। দল ও জনগণের প্রত্যাশা পূরণে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।”

তিনি আরও বলেন, “আসন্ন নির্বাচনে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অটল থাকবে। জনগণই আমাদের শক্তি, এবং তাদের সহযোগিতায় আমরা সামনে এগিয়ে যাব।”

মতবিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি এবং মুক্ত, সাহসী ও নিরপেক্ষ সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat