×
সদ্য প্রাপ্ত:
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি
  • প্রকাশিত : ২০২৬-০৯-২৪
  • ৯ বার পঠিত

আলোচিত হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দুর্নীতির বড় ধরণের প্রমাণ পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। হত্যা মামলার তদন্তের পাশাপাশি তার অবৈধ আর্থিক লেনদেন ও হুন্ডির মাধ্যমে অর্থপাচারের চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটন করেছে সংস্থাটি। এর অংশ হিসেবে ফয়সাল ও তার সাথে জড়িতদের মোট ৫৩টি ব্যাংক হিসাব ফ্রিজ (অবরুদ্ধ) করার নির্দেশ দেওয়া হয়েছে।

সিআইডি সূত্রে জানা গেছে, ফয়সাল হত্যাকাণ্ডের পর থেকেই দেশের বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা এবং বিভিন্ন মাধ্যমে অবৈধভাবে অর্জিত অর্থ সরাচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাব তল্লাশি করে সিআইডির আর্থিক অপরাধ ইউনিট। সেখানে ৫৩টি অ্যাকাউন্টে সন্দেহজনক বিপুল পরিমাণ লেনদেনের তথ্য পাওয়া যায়। এসব হিসাবের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত অর্থ লেনদেন এবং বিদেশে অর্থ পাচার করা হয়েছে বলে প্রাথমিক প্রমাণ মিলেছে।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হত্যা মামলার পাশাপাশি তার অবৈধ সম্পদের উৎস এবং এই অর্থের সাথে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখতে সিআইডির পক্ষ থেকে আরও ব্যাপক অনুসন্ধান চালানো হচ্ছে। আদালতের আদেশ সাপেক্ষে ফ্রিজ করা ব্যাংক হিসাবগুলোর অর্থ জব্দের প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat