×
সদ্য প্রাপ্ত:
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি
  • প্রকাশিত : ২০২৬-০৯-২৪
  • ১৮ বার পঠিত
মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর বদলগাছীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় স্মৃতিসৌধ এলাকায় গিয়ে শেষ হয়। এতে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা অংশ নেন।

পরে কেন্দ্রীয় স্মৃতিসৌধ এলাকায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু।

সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপচেষ্টা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। এ জন্য নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তাঁরা।

বক্তব্যে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, দেশের স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে। তিনি ‘জামায়াত-আওয়ামীপন্থী পুলিশ ও প্রশাসনকে’ বরদাস্ত করা হবে না বলে মন্তব্য করেন।

প্রয়োজনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি রাজপথে আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি। সমাবেশে উপজেলা বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat