মোঃ আল আমিন স্টাফ রিপোর্টার
“পরিষ্কার সমুদ্র, নিরাপদ মৎস্যসম্পদ: টেকসই বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক ক্যাম্পেইন” শীর্ষক একটি সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বরগুনার তালতলী উপজেলায়।
২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তালতলী উপজেলায় এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। কর্মসূচির মূল লক্ষ্য ছিল সমুদ্র ও উপকূলীয় পরিবেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষা এবং টেকসই বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা তৈরি করা।
ক্যাম্পেইনে সমুদ্রে ও উপকূলীয় এলাকায় যত্রতত্র বর্জ্য না ফেলা, প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা করা এবং পরিবেশ দূষণ রোধে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার ওপর গুরুত্ব দেওয়া হয়।
কর্মসূচিটি সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস)-এর বাস্তবায়নে এবং সংশ্লিষ্ট অংশীদারদের সহযোগিতায় পরিচালিত হচ্ছে।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, পরিষ্কার সমুদ্র ও নিরাপদ মৎস্যসম্পদ নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি টেকসই বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা অত্যন্ত জরুরি।
এ জাতীয় আরো খবর..