×
সদ্য প্রাপ্ত:
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি
  • প্রকাশিত : ২০২৬-০৯-২৪
  • ৪৭ বার পঠিত
মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি

বজ্রপাতের ঝুঁকি কমানো ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নওগাঁ থেকে এবার পঞ্চগড়ের দেবীগঞ্জে সবুজ উদ্যোগ সম্প্রসারণ করেছেন বৃক্ষপ্রেমী ও সমাজসেবক মাহমুদুন নবী বেলাল। ‘তাল বেলাল’ নামে পরিচিত এই বৃক্ষপ্রেমীর উদ্যোগে দেবীগঞ্জের সামাজিক সংগঠন ‘হিলফুল ফুজুল যুব সংগঠন’-কে ২ হাজার ২০০টি তালবীজ এবং কয়েক শত শোভাবর্ধনকারী ফুলের চারা উপহার দেওয়া হয়েছে।

সম্প্রতি এসব তালবীজ ও চারা সংগঠনটির নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করা হয়। উপহারের তালবীজ ও চারাগুলো দেবীগঞ্জের পামুলী সরকারপাড়া থেকে ডাংগীরহাট পর্যন্ত সড়কের দুই পাশে রোপণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে টানা সাত দিন এ রোপণ কর্মসূচি চলবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

চারা ও তালবীজ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন নওগাঁ আর্থ-সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও ব্যবসায়ী আজমল হোসেন বাদশা, সমাজসেবক ফিরোজ হোসেন, হিলফুল ফুজুল যুব সংগঠনের সদস্য সাজ্জাদ হোসেন, আসাদুজ্জামান নূর, আবু হাসান, মনিরুজ্জামান মানিকসহ স্থানীয় ব্যক্তিরা।

সংগঠনটির নেতৃবৃন্দ জানান, পরিবেশ রক্ষা ও বজ্রপাতের ঝুঁকি কমানোর লক্ষ্যেই সড়কের দুই পাশে তালবীজ ও বিভিন্ন প্রজাতির ফুলের চারা রোপণ করা হবে। রোপণের পর চারাগুলোর পরিচর্যা ও সংরক্ষণেও সংগঠনের সদস্যরা দায়িত্ব পালন করবেন। স্থানীয় প্রশাসন ও সুধীজনদের উপস্থিতিতে সাত দিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনের প্রস্তুতি চলছে।

মাহমুদুন নবী বেলালের উদ্যোগে এর আগে নওগাঁ-রাজশাহী মহাসড়কের প্রায় ৭৫ কিলোমিটার এলাকায় তালগাছসহ বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়েছে। এছাড়া নওগাঁ শহরের বিভিন্ন সরকারি দপ্তর ও গুরুত্বপূর্ণ স্থাপনার চত্বর এবং সড়কের ডিভাইডারে শোভাবর্ধনকারী গাছ লাগানোর উদ্যোগও নিয়েছেন তিনি।

নওগাঁর পর এবার পঞ্চগড়ের দেবীগঞ্জে তালবীজ ও ফুলের চারা রোপণের এ উদ্যোগ স্থানীয় তরুণদের পরিবেশ সংরক্ষণ কার্যক্রমকে আরও উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat