সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধি
ভারতের উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে একটি পর্যটকবাহী স্লিপার বাসে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে।
এতে অন্তত ৯ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ) ভোরে দুর্ঘটনার সময় বাসটির অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন।
আগুন ছড়িয়ে পড়ার পর প্রাণ বাঁচাতে কয়েকজন জানালা দিয়ে লাফিয়ে বেরিয়ে আসেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।
জানা যায়, যমুনা এক্সপ্রেসওয়েতে শীতাতপ নিয়ন্ত্রিত ওই স্লিপার বাসে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
বাসটি দিল্লি থেকে উত্তরপ্রদেশের মহোবার দিকে যাচ্ছিল। আগুন লাগার সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন।
আগুন ছড়িয়ে পড়ার পর বাসের ভেতরে আতংক ও বিশৃঙ্খলা তৈরি হয়। এসময় কয়েকজন যাত্রী জানালা দিয়ে লাফিয়ে বাস থেকে বেরিয়ে আসেন। পুলিশ প্রাথমিকভাবে ৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। পুলিশ উদ্ধার কাজ চালাছেন। উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার এই ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় মৃতদের পরিবার সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের সমবেদনা জানিয়েছেন। আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার জন্য স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
এ জাতীয় আরো খবর..