×
সদ্য প্রাপ্ত:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • প্রকাশিত : ২০২০-১১-০৮
  • ৩৪৫ বার পঠিত

স্বাধীনবাংলা, ডেস্ক রির্পোটঃ

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে রবিবার পাঠানো এক বার্তায় অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলছেন, বাইডেন প্রশাসনের হাত ধরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের নব দিগন্ত উন্মোচিত হবে। আর এক্ষত্রে অভিবাসন, বাণিজ্য ও জলবায়ু প্রশ্নে নতুন অধ্যায়ের সূচনা হবে বলেও আশা করছে বাংলাদেশ।

আরোও পড়ুনঃ আজ মুজিববর্ষ সাইক্লিং এক্সপেডিশন শুরু ***

উল্লেখ্য, পেনসিলভানিয়ায় পপুলার ভোটে জয় পাওয়ার পর ইলেকটোরাল কলেজ ভোটের ম্যাজিক ফিগার ‘২৭০’ ছাড়িয়ে যান বাইডেন। তিনি মোট ২৯০ ইলেক্টোরাল ভোট পান। এতে করে তার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া নিশ্চিত হয়ে যায়। এর পর পরই বিশ্ব নেতারা বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন জানাতে থাকেন। যুক্তরাষ্ট্রের পরবর্তী নেতাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিশ্ব নেতারা নতুন প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার কথা বলেছেন। নিয়ম অনুযায়ী ২০২১ সালের ২০ জানুয়ারি শপথের পর দায়িত্ব নেবেন নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এর মাধ্যমে ৭৭ বছর বয়সি বাইডেন হোয়াইট হাউজে প্রথম মেয়াদে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হচ্ছেন। আর ভাইস প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট, প্রথম অশ্বেতাঙ্গ ভাইস এবং প্রথম এশীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat