×
সদ্য প্রাপ্ত:
জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার
  • প্রকাশিত : ২০২৬-০৯-২৬
  • ৪ বার পঠিত
মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর বদলগাছী ও মহাদেবপুর উপজেলার সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় মহাদেবপুর উপজেলার জাহাঙ্গীরপুর আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

‘আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই’—স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মশালায় দুই উপজেলার চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা অংশ নেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সহকারী পরিচালক, রাজশাহী অঞ্চলের অধ্যাপক মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের আমির খ. ম. আব্দুর রাকিব।

মাস্টার ট্রেইনার হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন মো. খবিরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার কর্মপরিষদ সদস্য। কর্মশালায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলা শাখার আসন পরিচালক ও কর্মপরিষদ সদস্য সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো. রফিকুল ইসলাম বলেন, জনপ্রতিনিধিত্ব কোনো ভোগের বিষয় নয়; এটি জনগণের দেওয়া একটি আমানত। চেয়ারম্যান-মেম্বার নির্বাচিত হলে দলীয় ও ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের সেবা করতে হবে।

এলাকার উন্নয়ন, ন্যায়বিচার ও মানুষের অধিকার নিশ্চিত করতে জনপ্রতিনিধিদের সততা ও জবাবদিহির সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, জনপ্রতিনিধিদের দুর্নীতি ও অনিয়ম থেকে দূরে থাকতে হবে এবং জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। নির্বাচিত হলে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে এলাকার সব মানুষের প্রতি সমান আচরণ ও সেবা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কর্মশালায় প্রার্থীদের জনপ্রতিনিধির দায়িত্ব-কর্তব্য, জনসেবা, নৈতিকতা ও সাংগঠনিক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat