×
সদ্য প্রাপ্ত:
জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার
  • প্রকাশিত : ২০২৬-০৯-২৬
  • ২৮ বার পঠিত
সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধি

আর কোনও কাজির কাছে গিয়ে চুপিচুপি নাবালিকাকে বিয়ে নয়। বাল্যবিবাহ এবং বহুবিবাহ রুখতে কড়া আইন কার্যকর করল আসামের বিজেপি সরকার।

এবার থেকে আসামে মুসলিমদের সমস্ত বিয়ে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। সেই রেজিস্ট্রেশন করাতে হবে সরকার স্বীকৃত রেজিস্টারদের দিয়েই। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ) আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, আসাম কমপালসরি রেজিস্ট্রেশন অফ ম্যারেজ এন্ড ডিভোর্স বিলের রুল এবার থেকে কার্যকর হয়ে গেল। আসামের মন্ত্রী সভায় আসাম কমপালসরি রেজিস্ট্রেশন অফ ম্যারেজ এন্ড ডিভোর্স বিল পাশ হয়েছে ২০২৪ সালে।

এবার থেকে সে রাজ্যে মুসলিম বিবাহ রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। সেই রেজিস্ট্রেশন মুসলিম বিবাহ আইনে কোনও কাজির কাছে হবে না। রেজিস্ট্রেশন করাতে হবে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে। মুখ্যমন্ত্রী হিমন্ত জানিয়েছেন, নতুন আইনে সব বিয়ে রেজিস্ট্রার করা বাধ্যতামূলক।

কিন্তূ ১৮ বছরের কম বয়সী কারও বিবাহ রেজিস্ট্রার করা যাবে না। ফলে কেউ আর আইন মতে নাবালিকাকে বিয়ে করতে পারবে না। সরকারি সূত্রে বলছে, এই পদক্ষেপ করা হচ্ছে মূলত বাল্য বিবাহ বন্ধ করা এবং সমস্ত বিবাহকে আইন সিদ্ধ করার জন্য। বছর ২ আগে বাল্য বিবাহ রুখতে " কুখ্যাত" অভিযান চালানো হয়েছিল আসাম জুড়ে। গ্রেফতার করা হয়েছিল প্রায় সাড়ে ৩ হাজার জনকে।

এই ঘটনায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উপর অত্যাচারের অভিযোগ এনেছিল বিরোধী দলগুলি। হিমন্ত তখনই জানিয়েছেন, আগামী দিনে বাল্যবিবাহ রুখতে আরও কড়া আইন আনা হবে। সেই মতো সে বছরই সম কমপালসরি রেজিস্ট্রেশন অফ ম্যারেজ এন্ড ডিভোর্স বিল পাশ আনে হিমন্তর সরকার। সেটারই এবার রুল জারি হল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat