×
সদ্য প্রাপ্ত:
জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার
  • প্রকাশিত : ২০২৬-০৯-২৬
  • ১৬ বার পঠিত
জয়, ব্যুরো প্রধান রাজশাহী 

ঐতিহ্যবাহী রাজশাহী প্রেসক্লাবের সদ্যপ্রয়াত সভাপতি, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অগ্রপথিক ও সর্বজনশ্রদ্ধেয় জ্যেষ্ঠ সাংবাদিক সাইদুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এক ভাবগম্ভীর পরিবেশে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ আসর রাজশাহী প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

​রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সবুরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুনের সঞ্চালনায় স্মরণসভায় বক্তারা মরহুম সাইদুর রহমানের সততা, নীতি-আদর্শ ও দীর্ঘ কর্মময় জীবনের নানা দিক গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা বলেন, সাইদুর রহমান ছিলেন আপসহীন গণমাধ্যম ব্যক্তিত্ব ও নবীন সাংবাদিকদের জন্য এক নির্ভরযোগ্য অভিভাবক। তাঁর প্রয়াণে রাজশাহীর সাংবাদিকতা অঙ্গনে যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

​সভায় অতিথি ও বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মিডিয়া মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান, প্রবীণ সাংবাদিক ও রাজশাহী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান খান আলম, রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি ও দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, দৈনিক রাজশাহীর আলোর সম্পাদক আজিবার রহমান এবং প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আসলাম উদ দৌলা।

​এ ছাড়া রাজশাহী কলেজের সাবেক জিএস কাফিউল্লাহ সরকার বাচ্চু, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন মিন্টু, জননেতা আতাউর রহমান ট্রাস্টের সাধারণ সম্পাদক মাসুদ রানা সরকার, জ্যেষ্ঠ সাংবাদিক আনিসুজ্জামান আনিস, ওয়ালিউর রহমান বাবু ও আব্দুল মুগনী নিরোসহ স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​স্মরণসভা শেষে মরহুম সাইদুর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুল হান্নান।

​অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে ছিলেন রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নুরে ইসলাম মিলন, অর্থ সম্পাদক আলামিন হোসেন, দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, পাঠাগার সম্পাদক সুরুজ আলী, নির্বাহী সদস্য রাজীব আলী রাতুল ও রাউফ উদ্দিন রাফিসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ। মাহফিলে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক প্রতিনিধি অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat