×
সদ্য প্রাপ্ত:
জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার
  • প্রকাশিত : ২০২৬-০৯-২৬
  • ১৯ বার পঠিত

রাজধানীর ধানমন্ডি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে এই ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুর ১২টার দিকে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের ব্যানারে সাত মসজিদ রোড থেকে একটি ঝটিকা মিছিল শুরু হয়। মিছিলটি ধানমন্ডি ইবনে সিনা হাসপাতাল হয়ে ২৭ নম্বর রোডের বাটা শোরুমের সামনে এসে শেষ হয়। এ সময় মিছিল থেকে অতর্কিত কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়, যা এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়।

মিছিল শেষে পালিয়ে যাওয়ার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় চারজনকে আটক করা হয়। এদের মধ্যে ধানমন্ডি থানা পুলিশ তিনজনকে এবং মোহাম্মদপুর থানা পুলিশ ইমরান নামে একজনকে আটক করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি ব্যানারও উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সদস্য সচিব তারেকুজ্জামানের নেতৃত্বে এই ঝটিকা মিছিলটি বের করা হয়েছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে পুলিশি নজরদারি ও তল্লাশি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat