×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১১-১৭
  • ১৪৮ বার পঠিত

এইচ.এম.সবুজ 
চকরিয়া, কক্সবাজার 

চকরিয়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে ১৭ নভেম্বর, সোমবার ফাঁসিয়াখালী ইউনিয়নের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে অনুষ্ঠিত হয়েছে “মেধাবীদের খোঁজে” বৃত্তি পরীক্ষা ২০২৫ ইং।  প্রতিযোগিতামূলক এই পরীক্ষায় অংশ নেয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মেধাবী শিক্ষার্থীদের চিহ্নিত করা, তাদের উৎসাহ দেওয়া এবং আগামী প্রজন্মকে শিক্ষার আলোয় আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।

পরীক্ষা পরিচালনার সার্বিক দিক তদারকি করতে কেন্দ্রগুলো পরিদর্শন করেন চকরিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম বাপ্পি, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, এবং ফাঁসিয়াখালী ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা জানান, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে মেধাবী শিক্ষার্থীরা তাঁদের যোগ্যতা তুলে ধরার আরও সুযোগ পায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat