×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১২-০৩
  • ২২৬ বার পঠিত
ডেস্ক রিপোর্ট
এম মোহাম্মদ ওমর।বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি রেজওয়ানুল হক সবুজ বলেছেন, খুনি হাসিনা ভারতে পালিয়ে গিয়েও থেমে নেই। সেখানে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তার এই দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সোমবার (২ ডিসেম্বর) বিকেলে বাগেরহাটের শরণখোলায় উপজেলা ছাত্রদল আয়োজিত ছাত্রজনতার মতবিনিময় ও ছাত্র সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি রেজওয়ানুল হক সবুজ বলেন, জুলাই আন্দোলনে শুধু সাধারণ শিক্ষার্থীরাই ছিল না। ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে থেকে স্বৈরাচার শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। এই আন্দোলনে আমাদের ছাত্রদলের ১৫০ জন শহীদ হয়েছেন।

কেন্দ্রীয় ছাত্রনেতা আরও বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা ঘোষণা করেছেন। এটি বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। সবশেষে জুলাই অভ্যুত্থানে সব শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

উপজেলা সদর রায়েন্দা বাজারের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ছাত্রদল সভাপতি মামুন গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন পঞ্চায়েত, সাবেক সহ-সভাপতি ফজলুল হক তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক মোল্লা ইসাহাক আলী ও বিএনপি নেতা টিএম জসিম উদ্দিন জাফর।

অন্যদের মধ্যে বক্তব্য দেন, বিএনপি নেতা নামজুল আহসান শিমুল গাজী, যুবদল নেতা শহিদুল ইসলাম লিটন, এম মাসুদ হোসাইন, সাবেক ছাত্রনেতা আবুল বাশার খান, সোহাগ তালুকদার, মিরাজ হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat