×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৪-১২-২৪
  • ১৯১ বার পঠিত
আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘির সান্তাহার শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ইন্ডাষ্ট্রিয়াল ডাস্টবিন স্থাপন করলেন পৌরসভার প্রশাসক রুমানা আফরোজ।মঙ্গলবার বেলা ১২ টায় সান্তাহার পৌরসভার আয়োজনে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পরিদর্শন করে এসব ইন্ডাষ্ট্রিয়াল ডাস্টবিন স্থাপন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক হাবিবুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুনতান মাহমুদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম রব্বানী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরুণ কুমার পাল, সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মিঠু, সান্তাহার পৌরসভার সহকারী প্রকৌশলী আবু রায়হান মন্ডল, ইউপি সদস্য আনোয়ার হোসেন জীবন প্রমূখ।সান্তাহার পৌরসভা প্রশাসক রুমানা আফরোজ জানান, লোকজনের বাসা-বাড়ির সামনে, রাস্তাঘাট ও বাজার এলাকায় দিনের পর দিন বর্জ্য আবর্জনা পড়ে থাকতে দেখা যেত। এবং সেগুলোর দুর্গন্ধে পথচারীদেও চলাচল কষ্টসাধ্য হয়ে পড়েছিল। এসব ভোগান্তি এড়াতে পৌর শহরের মোড়ে, বাসা বাড়ির সামনে এবং গুরুত্বপূর্ন পয়েন্টে ইন্ডাষ্ট্রিয়াল ডাস্টবিন স্থাপন করা হয়। এতে নির্দিষ্ট স্থানে ময়লা ফেললে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন শহরে রূপ নিবে বলে প্রত্যাশা করছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat