×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১১-১১
  • ২০৩ বার পঠিত
মোঃ নিশাদুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ২ জন নিহত ও ৪ জন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় রিফাত বাহিনীর প্রধান রিফাত আহমেদসহ আরও একজনকে গ্রেফতার আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে র‍্যাব -- 
র‌্যাব জানায়, বড়িকান্দি ইউনিয়নের গণিশাহ মাজার এলাকায় থোল্লাকান্দি গ্রামের রিফাত বাহিনী ও নুরজাহানপুর গ্রামের শিপন বাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত (১ নভেম্বর) রাতে শিপন গণিশাহ মাজার সংলগ্ন একটি রেস্টুরেন্টে খাবার খাওয়ার সময় রিফাত বাহিনী অতর্কিত হামলা চালায়। এতে শিপন, ইয়াসিন ও নুর আলম গুলিবিদ্ধ হন। পরে শিপন বাহিনীও পাল্টা আক্রমণ চালালে এমরান মাষ্টার নামে একজন গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়ার পর শিপন সেদিন রাতেই মারা যান এবং পরদিন ইয়াসিনের মৃত্যু হয়। ঘটনার পর রিফাত ও তার সহযোগীরা পলাতক ছিলেন। র‌্যাবের গোয়েন্দা নজরদারিতে (৭ নভেম্বর) বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দি এলাকায় অভিযান চালিয়ে ৮টি পাইপগানের মূল বডিসহ ৪৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে (১০ নভেম্বর) ভোরে বাঞ্ছারামপুরের উজানচর খোসকান্দি এলাকায় অভিযান চালিয়ে রিফাত আহমেদকে আটক করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী তার সহযোগী লিমন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 
গ্রেপ্তাররা হলেন থোল্লাকান্দি গ্রামের রিফাত আহমেদ (২৫) ও লিমন মিয়া (১৯)। 
র‌্যাব-৯ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গ্রেপ্তার আসামি ও উদ্ধারকৃত অস্ত্র-গুলিসহ আলামত নবীনগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সংঘর্ষে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat