×
সদ্য প্রাপ্ত:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • প্রকাশিত : ২০২০-১০-১৭
  • ৩৩৪ বার পঠিত

স্বাধীনবাংলা, এস এম বাপ্পারাজ, ঢাকাঃ

ঢাকা-৫ আসনের উপনির্বাচনে ৪৫ হাজার ৬৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী (নৌকা) কাজী মনিরুল ইসলাম। ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জি এম সাহাতাব উদ্দিন ফলাফল ঘোষণা করেন। ফলাফলে মনিরুল ইসলামের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির সালাহ উদ্দিন আহমেদ (ধানের শীষ) পেয়েছেন ২ হাজার ৯২৬ ভোট।

আরোও পড়ুন : ফরিদপুরে নিক্সনের পক্ষে-বিপক্ষে মানববন্ধন কর্মসূচী, ১৪৪ ধারা জারি***

এই আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটাররা উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে জাতীয় পার্টির মীর আব্দুস সবুর (লাঙ্গল) ৪১৩, ন্যাশনাল পিপলস পার্টির মো. আরিফুর রহমান-সুমন মাস্টার (আম) ১১১ ও বাংলাদেশ কংগ্রেসের মো. আনছার রহমান শিকদার (ডাব) ৪৯ ভোট পেয়েছেন।

উল্লেখ্য,গত ৬ই মে হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা-৫ আসনটি শূন্য হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪৮, ৪৯, ৫০, ৬০, ৬১, ৬২, ৬৪, ৬৫, ৬৬, ৬৭, ৬৮, ৬৯ ও ৭০ নম্বর ওয়ার্ড (ডেমরা ও মতিঝিল) নিয়ে ঢাকা-৫ আসন গঠিত। এই আসনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪টি ওয়ার্ডে মোট ১৮৭টি কেন্দ্রের ৮৬৪টি কক্ষে ভোটগ্রহণ হয়। এখানে মোট ভোটার ৪ লাখ ৭১ হাজার ১২৯ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat