×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-১১
  • ১৮ বার পঠিত

সাভার প্রতিনিধি:

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ ও উত্তেজনার পর শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় অধিকাংশ তৈরি পোশাক কারখানায় শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। বুধবার (১১ নভেম্বর) সকাল থেকে সাভার ও আশুলিয়ার বিভিন্ন শিল্প কারখানার সামনে শ্রমিকদের সারিবদ্ধভাবে প্রবেশ করতে দেখা গেছে।

তবে কাজ বন্ধ রেখে বিক্ষোভ করায় নিরাপত্তার স্বার্থে কয়েকটি পোশাক কারখানায় একদিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

কর্মবিরতি, বিক্ষোভ ও বিজিবির/পুলিশের টিয়ার শেল

শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার পর আশুলিয়ার জামগড়া, বেরন ও নরসিংহপুর এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা ভেতরে ঢুকে কাজ না করে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন। অপ্রীতিকর ঘটনা ও কারখানার নিরাপত্তার কথা বিবেচনা করে কর্তৃপক্ষ এসব কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করে।

কারখানা থেকে বের হয়ে শ্রমিকরা বাসায় ফেরার পথে বিভিন্ন স্থানে সমবেত হয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও কর্তৃপক্ষের বক্তব্য

অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্ট ও কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। সাভার এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আশুলিয়া শিল্প পুলিশের এসপি মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সকাল থেকে পোশাক শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছিলেন। তবে কয়েকটি কারখানার শ্রমিকরা বের হয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিশৃঙ্খলা এড়াতে কয়েকটি কারখানা একদিনের জন্য সাধারণ ছুটি দেওয়া হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat