×
সদ্য প্রাপ্ত:
গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ
  • প্রকাশিত : ২০২৫-১১-০৮
  • ২৪৩ বার পঠিত
এইচ.এম.সবুজ, চকরিয়া (কক্সবাজার) :

কক্সবাজার শহর জামায়াতে ইসলামী আমীর ও চকরিয়া-পেকুয়া আসনের জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী জননেতা আব্দুল্লাহ আল ফারুক বলেছেন,
যারা মদিনার ইসলাম চাই বলে স্লোগান দেন, তাদের আগে দলের গঠনতন্ত্র থেকে জাতীয়তাবাদ বাদ দিতে হবে। অন্যথায় এটি জাতির সঙ্গে প্রতারণা ছাড়া কিছু নয়। জামায়াতের ইতিহাসে অন্য দলের নেতাদের মতো বিদেশে পালিয়ে যাওয়ার নজির নেই; বরং আমাদের নেতারা হাসিমুখে দেশের মাটিতে ন্যায় ও ইনসাফের জন্য ফাঁসির দড়ি গলায় নিয়েছেন। জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত জনগণের পাশে থাকবো, ইনশাআল্লাহ।”

 ৭ নভেম্বর (শুক্রবার) বাদে মাগরিব চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইসলামনগর স্কুল মাঠে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক ও যুব সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ,চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর আরিফুল কবির,উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ছৈয়দ করিম,
পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুবউদ্দিন হেলালী,উপজেলা উত্তর জামায়াতের সাবেক আমীর মাওলানা ছাবের আহমেদ ফারুকী,চকরিয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী মানিক,
বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান,উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা আবুল ফজল,
লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার,লক্ষ্যারচর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আমিনুজ্জামান ছিদ্দিকী বিশিষ্ট সমাজসেবক রিয়ানুল হক রিয়ানু ও হারুনর রশীদ টিপুসহ স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন কৈয়ারবিল ইউনিয়ন জামায়াতের সভাপতি মাষ্টার জুনায়েদ এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মিজানুর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat